ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিদ্র ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে গফরগাঁও পৌরসভা বাস্তবায়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প এর আওতায় এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে পৌর শহরের বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদা বেগমসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ শিশুদের সুস্থ মানসিক বিকাশে সমাজের ভূমিকা এবং মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে ছাত্র-ছাত্রীদের বিরত রাখতে বাবা-মাকে অনুরোধ করেন। পরে প্রতিষ্ঠানের ৩৭৫ জন দরিদ্র ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল- স্কুল ফাইল, পরীক্ষার বোর্ড, পার্চ, কলম, জ্যামিতি বক্স, কাঠ পিন্সিল, রাবার, জ্যামিতি বক্স, স্কেলসহ আরো অন্যান্য।