সকাল থেকে ত্রয়োদশ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বেশিরভাগ স্থানেই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। এদিকে ময়মনসিংহ ভোটার জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ভোট নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি গণভোটে ‘না’ এর পক্ষেও নিজের যুক্তি তুলে ধরেছেন সংবাদমাধ্যমে। আজ ন্যান্সি ঢাকা থেকে ময়মনসিংহ গিয়ে ভোট দিয়েছেন। বেশ উৎসবমুখর পরিবেশে সেখানে ভোট দেন বলে জানান তিনি।

ন্যান্সি বলেন, অবাক করার মতো হলেও এটা আমার প্রথম ভোট। কারণ যখন আমার ভোট দেবার বয়স হয়েছে সেবার অসুস্থতার কারণে দিতে পারিনি। আর তার পরের বার তো রাতের আাঁধারেই ভোট হয়েছে। ২০১৮ সালে ভোট দিতে গিয়ে দেখেছিলাম লাল কাপর দিয়ে ঢাকা! তো ভোট দেয়া হয়নি। আমি ঢাকা থেকে ময়মনসিংহ গিয়ে ভোট দিলাম। এখানে এসে দেখি খুবই সুন্দরভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী উৎসবমুখর এ ভোট নিয়ে। প্রত্যাশাও এবার সবার মতো আমারও অনেক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews