পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ পৌরসভার উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। পৌর এলাকার অসচ্ছল ১৫শ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। 

শনিবার সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় সবাইকে মাথাপিছু ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ট্যাগ অফিসার যাদব আচার্য্য, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, কর আদায়কারী মো. মুহিবুল হাসান, সহকারী কর আদায়কারী মো. নাজির হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. মোতালিব হোসেন প্রমুখ।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews