কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট। রুম্মান রশীদ খান এই পডকাস্টের সঞ্চালক। তিনি জানান, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একজন জীবন্ত কিংবদন্তিকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা হয়েছিল। এক্ষেত্রে ফেরদৌসী মজুমদারের থেকে যথার্থ অতিথি আর কে-ইবা হতে পারে।

গত ১৮ই জুন ৮৩ বছর পূর্ণ করা ফেরদৌসী মজুমদার এখনো মঞ্চ, টেলিভিশনে অভিনয় করছেন দাপটের সঙ্গে। পডকাস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা-দোতলা’তে অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু মজুমদার।

ফেরদৌসী মজুমদার বলেন, যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে এক মাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যেকোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই। একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসহ আমাদের দেশের ‘সূর্য দীঘল বাড়ী’র মতো কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন ফেরদৌসী মজুমদার। সেই অজানা কারণটিও তিনি পডকাস্টে অকপটে জানিয়েছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews