চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের অভিনেত্রী মালাইকা চৌধুরী। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। দলটির জেতার উচ্ছ্বাস প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি। গতকাল আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দলটির এমন সাফল্যে দারুণ আনন্দিত মালাইকা। গতকালের প্রতিটি গোল প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

মালাইকা বলেন, ছোটবেলা থেকেই আমার প্রিয় দল আর্জেন্টিনা। মেসি আমার প্রিয় খেলোয়াড়। গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ খুশি হয়েছিলাম। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। মেসি রয়েছে অবাক করা ফর্মে। গতকাল কোয়ার্টার ফাইনালের খেলা এত এনজয় করেছি বলার মতো না। প্রতিটি গোলই ছিল মুগ্ধ করা। বড় কথা হলো মেসির বাইরেই গোলগুলো হয়েছে। এবার বেশ আয়োজন করে বিশ্বকাপের খেলাগুলো দেখছি। আর্জেন্টিনা ছাড়াও অন্য দলগুলোর খেলাও উপভোগ করছি। চাই মেসির হাতে বিশ্বকাপ উঠুক। তাহলে শেষ বিশ্বকাপটা স্মরণীয় হয়ে
থাকবে তার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews