বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা লুংলাই। জেলা সদর থেকে দূরত্ব ৫০ কিলোমিটারেও বেশি। শুষ্ক মৌসুমে কাছাকাছি এলাকায় যানবাহন গেলেও বর্ষা মৌসুমে সেখানে গাড়ি পৌঁছায় না। এই প্রত্যন্ত এলাকায় শনিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হয় রামথার পাড়ার বাসিন্দা রামকিম বম নামের ৭৪ বছর বয়স্ক এক নারীর। উপায়ান্তর না দেখে ওই গ্রামের বাসিন্দারা যোগাযোগ করেন স্থানীয় সেনা ক্যাম্পে। তাৎক্ষণিক সেনাবাহিনীর সেভেনফিল্ড অ্যাম্বুলেন্সের জরুরি চিকিৎসা সেবায় একটি সামরিক হেলিকপ্টারে করে ওই নারীকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে তাকে জরুরি চিকিৎসা সেবা দিলে সুস্থ হয়ে ওঠেন ওই নারী।

এ ঘটনায় স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সেনাবাহিনীর কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি এতই দুর্গম যে সেখান থেকে রোগীকে বান্দরবান বা চট্টগ্রামে এনে চিকিৎসা দেয়ার সেই সময় ছিল না। এ কারণেই মানবিক সেবার আওতায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ওই রোগীকে সরাসরি চট্টগ্রামে সম্মলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্গম এলাকায় শুধু চিকিৎসা সেবাই নয়, শিক্ষাব্যবস্থার উন্নয়ন সাধারণ মানুষের নিরাপত্তা, সেইসাথে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত রামকিম বমের স্বামী রোয়াল লিন বম সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফের কমান্ডার ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews