ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সময়ের অন্যতম জুটি। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে নির্মিত ‘মন ফড়িং’ নাটকে দেখা যাবে এ জুটিকে। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ। প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবের জন্য ২০টি নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’।