ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইউরোপের চারটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

এই ই-৪ শক্তিধর দেশগুলো বলেছে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচিতে পদক্ষেপ নেয়, তবে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত।

রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে এই চারটি দেশ জানিয়েছে, তারা ওয়াশিংটন, তেহরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাথে কাজ করতে প্রস্তুত।

দেশগুলোর নেতারা বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এই লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্র, ইরান ও আইএইএ-এর সাথে কাজ করতে প্রস্তুত।’

সূত্র: মিডল ইস্ট আই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews