ঘরের মাঠে বিশ্বকাপ। উদ্দীপনায় ভাসছে কানাডা। তবে সেই উদ্দীপনা কাজে লাগাতে পারেনি প্রথম ম্যাচে, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। অবশ্য এটাও তাদের জন্য বড় অর্জন।

টরন্টোয় শুক্রবার রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তাতেই বিশ্বকাপে প্রথম পয়েন্টের মুখ দেখেছে কানাডা। এর আগে দুই বিশ্বকাপ খেলেও জয় বা পয়েন্টের মুখ দেখেনি দলটি।

১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে সব কটিতেই হেরেছিল কানাডা। এবার স্বাগতিক হিসেবে বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট পেল। অবশ্য বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয়ের আশা করছিল স্বাগতিক দেশটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসেবে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে কানাডা। যেখানে বসনিয়ার অবস্থান ৬১তম, সেখানে ৩০ ধাপ উপরে ৩১ নম্বরে অবস্থান কানাডার। মাঠেও ছিল এর প্রভাব।

অবশ্য ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। কর্নার থেকে মেমিচের ক্রস সিয়াদ কোলাসিনাচ মাথা ছুঁইয়ে বাড়িয়ে দিলে তা জালে জড়ান লুকিচ।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যাওয়া কানাডা গোল হজমের পর আরো মরিয়া হয়ে ওঠে কানাডা। কর্নারের পর কর্নার আদায় করে নেয় তারা। একবার কড়া পেনাল্টির দাবিও তুলে দলটা।

শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল আসে ৭৮ মিনিটে। কোনোয়ের দারুণ এগিয়ে যাওয়া আক্রমণ থেকে প্রমিজ ডেভিড অসাধারণ ব্যাকহিল পাস বাড়িয়ে দেন সাইল লারিনকে। বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন লারিন।

কাটিচের গায়ে লেগে বল জালে জড়ালে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। স্বস্তির গোলে স্কোরলাইন ১-১ হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে বিশ্বকাপের এই রোমাঞ্চকর ম্যাচটি সমতায় শেষ হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews