স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ নারী দলকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ নারী দল। এক ওভার বেশি সময় নেয়ায় শাস্তির কবলে পড়েছে টাইগ্রেসরা। ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।

আইসিসি আরো জানায়, ‘আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।’

মন্থর গতি বোলিংয়ের অভিযোগ করেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের অনফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান। বাংলাদেশ দলের শাস্তি নিশ্চিত করেন ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গ্রুপ পর্বের ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews