নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে বাংলাদেশ ও নেপালসহ বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার অংশ নেন।

শনিবার ২ মে কাঠমুন্ডুর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করা। সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

তিনি বলেন, বিজনেস পার্টনারদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার ফলে ওয়ালটন ইতোমধ্যে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে। তিনি আরও জানান, দ্রুত বিশ্বের ১০০টি দেশে ওয়ালটন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে নেপালে ওয়ালটনের পরিবেশক থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা ও জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেলসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ১৮টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন। এর মধ্যে নেপালের বাজারের জন্য বিশেষভাবে তৈরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরও রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews