ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে এক তরুণীকে আইফোন উপহার দিতে মাদক পাচারকারী হন এক যুবক। পদাপুলির বাসিন্দা চৈতন্য নামের এক যুবক ওড়িশা রাজ্য থেকে ১৬ হাজার টাকায় ১২ কেজি গাঁজা কিনেছিলেন এবং হায়দ্রাবাদে পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়েন।
চৈতন্য তার বন্ধুকে একটি আইফোন উপহার দেয়ার জন্য হায়দ্রাবাদে ১৬ হাজার টাকার মাদক ৬ লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করেন।
জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে বলেন, ‘আমার প্রেমিকা একটি আইফোন চেয়েছিল, তাই আমি টাকার জন্য মাদক পাচারের চেষ্টা করেছিলাম যাতে আমি একটি আইফোন কিনতে পারি’।
চৈতন্যের কথা শুনে পুলিশ কর্মকর্তারা হতবাক হয়ে যান। একটি মামলা দায়েরের পর, তারা বিষয়টি নিয়ে আরো তদন্ত শুরু করেছেন। সূত্র : জে এন।