লালমনিরহাটে দেড় লাখের বেশি মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ডলারসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট। জব্দকৃত ডলারের মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রামান প্রায় দুই কোটি টাকা।

লালমনিরহাট সদর থানার ওসি স্বাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক এসব ডলার কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন—তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews