গাজীপুরের কালিয়াকৈরে নদীর পানিতে পড়ে সাথী আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাথী আক্তার বরইতলী গ্রামের কবির হোসেনের মেয়ে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী ও বিলে দীর্ঘ সময় তল্লাশি চালালেও সন্ধান পায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নদীর পাশে ছিল সাথী আক্তার। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও শিশুটির সন্ধান না পাওয়ায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তারা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালান। তবে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত নদীতে তল্লাশি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এইচএসএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews