নিজের ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা কিম জলসিয়াক। গত ১৭ আগস্ট জর্জিয়ার আলফারেটা থেকে তার কিশোর ছেলে কেজে বিয়েরম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। গত এপ্রিলে ঘটা এক ঘটনার সূত্র ধরে তার বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতন ও অস্বাভাবিক যৌনাচারের দুটি মারাত্মক অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

জর্জিয়ার বিশেষ আইন অনুযায়ী গুরুতর অপরাধের ক্ষেত্রে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার বিধান থাকায় কেজের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক আদালতের অধীনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক বিবৃতিতে ‘রিয়াল হাউসওয়াইভস অফ আটলান্টা’ খ্যাত তারকা কিম জলসিয়াক বলেন, অভিযোগকারী নারীর সঙ্গে তার ছেলের কখনোই কোনো ধরনের যোগাযোগ ছিল না।

তিনি জানান, তার ছেলে স্বেচ্ছায় পলিগ্রাফ (মিথ্যা শনাক্তকরণ) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং তদন্তে সেখানে তার কোনো ডিএনএ পাওয়া যায়নি। কিম আরও দাবি করেন, অভিযোগকারী ওই নারী এর আগেও আরও দুই ব্যক্তির বিরুদ্ধে একই ধরণের ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন। বর্তমানে মেট্রো রিজিওনাল ইয়ুথ ডিটেনশন সেন্টারে জামিনবিহীন অবস্থায় রয়েছে কেজে এবং আগামী সেপ্টেম্বরে তার শুনানির কথা রয়েছে। সাবেক এনএফএল খেলোয়াড় ক্রয় বিয়েরম্যান ও কিম জলসিয়াকের দাম্পত্য জীবনের চার সন্তানের মধ্যে কেজে সবার বড়। জলসিয়াক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য বেরিয়ে আসবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews