ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি জটিল হলেও ইরান-সংক্রান্ত আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘১৯ বছরব্যাপী ভিয়েতনাম যুদ্ধের তুলনায় আমরা এখন মাত্র তৃতীয় মাসে আছি।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইস্যুর সমাধানে কয়েক বছর সময় লাগতে পারে। 

আরও পড়ুন

আরও পড়ুন

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

তার ভাষ্যমতে, তেহরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে এবং তারা এমন মার্কিন ও পশ্চিমা নেতাদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, যাদের তিনি ‘দুর্বল ও অকার্যকর’ বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া ট্রাম্প ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত ইরানের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া ছাড়া অন্য কোনো বাস্তব বিকল্প নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সংঘাতের স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

আরও পড়ুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সবশেষ আজ শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়।

জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে  হামলা করেছে ইরান।  মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews