চীনে শুরু হয়েছে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের ছুটি। আনন্দের এই সময়েই প্রযুক্তি দুনিয়ায় লেগেছে নতুন প্রতিযোগিতা। একের পর এক কোম্পানি বাজারে আনছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল।

গত বছর এই সময় ডিপসিক তাদের ‘আর-১’ ও ‘ভি-৩’ মডেল উন্মুক্ত করে সাড়া ফেলে দেয়। সেই সাফল্য দেখে এবার অন্য প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে থাকতে চায় না।

টিকটকের নির্মাতা বাইটড্যান্স উন্মোচন করেছে ‘ডুবাও ২.০’ চ্যাটবট। তাদের দাবি, এটি ওপেনএআইয়ের ওপেনএআই (OpenAI) ‘জিপিটি ৫.২’ এবং গুগলের Google ‘জেমিনি ৩ প্রো’র সমমানের। সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবে ডুবাও এখন চীনের সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। একই সঙ্গে তাদের ভিডিও তৈরির মডেল ‘সিড্যান্স ২.০’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।

ডিপসিকের উত্থানের পর আলিবাবা বাজারে আনে ‘কিউওয়েন ২.৫-ম্যাক্স’। এখন তারা ‘কিউওয়েন ৩.৫’ আনার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য প্রচারণায় প্রায় ৪০ কোটি ডলার খরচ করেছে।

চীনের এআই টাইগার নামে পরিচিত ঝিপু এনেছে ‘জিএলএম-৫’ (ওপেন-সোর্স, অর্থাৎ উন্মুক্তভাবে ব্যবহারযোগ্য মডেল)। এটি কোডিং ও দীর্ঘমেয়াদি এআই কাজ করতে পারে। মিনিম্যাক্স এনেছে ‘এম২.৫’ মডেল।

এ ছাড়া টেনসেন্ট (Tencent) এনেছে ‘এইচওয়াই-১.৮বি-২বিট’, যা সাধারণ স্মার্টফোনেও চলে। আইফ্লাইটেক এনেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য ‘স্পার্ক এক্স২’। নেটইজ ইউডাও এনেছে ‘লবস্টারএআই’, যা দ্রুত তথ্য খুঁজে বের করতে পারে। ডেক্সমাল উন্মোচন করেছে ‘ডিএমও’, যা রোবট ও স্বয়ংক্রিয় গাড়ির জন্য তৈরি।

ডিপসিকও বসে নেই। তারা শিগগিরই ‘ভি-৪’ মডেল আনছে। ধারণা করা হচ্ছে, এটিও আগের মডেলের মতো জনপ্রিয় হবে। সব মিলিয়ে বলতে গেলে বসন্ত উৎসবের ছুটিতে চীনে এআই দুনিয়ায় নতুন অধ্যায় শুরু হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews