বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইন্টার মিয়ামিতে ফিরে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি। সবশেষ ম্যাচে করেছেন জোড়া গোল ও অ্যাসিস্ট। এরমাঝেই শিরোনামে এলো ২০২৮ কোপা আমেরিকায় আর্জেন্টিনা জার্সিতে তার খেলা বা না খেলার বিষয়টি। কোপার জন্য মেসির উপর কোন চাপ সৃষ্টি করা হবে না, মহাতারকা যখন জাতীয় দলের হয়ে খেলতে চাইবেন, দরজা খোলা থাকবে, এমন জানিয়ে দিলেন আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ক্লদিও তাপিয়ে।

৩৯ বর্ষী মেসি অসাধারণ কাটানো ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে কোন কথা বলেননি। এবার তিনি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছিলেন। তিনি ২০২৮ কোপা আমেরিকায় খেলবেন কিনা এমন প্রশ্নে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়ে খোলামেলা কথাই বলেছেন।

বলেছেন, ‘এটি (কোপায় খেলা) সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাকে এ বিষয়ে কোন চাপ দেয়া হবে না। মাঠে তার খেলা দেখতে আমার ভালো লেগেছে, এ বিশ্বকাপে তিনিই ছিলেন দলের প্রধান তারকা। যেমন তিনি তার খেলা প্রতিটি প্রতিযোগিতায় ছিলেন, এমনই হওয়ার কথা। ২০২২ সালে আমরা জানতাম না তিনি ২০২৬ সালে খেলবেন কিনা। তিনি বলেছিলেন, একটি ম্যাচ করে এগোচ্ছেন এবং আমরা তাকে সেরা ফর্মে দেখেছি, বলা যায় সেরাটাই দেখছি।’

‘আমাদের তার জন্য গর্বিত হওয়া উচিত। যেন ফুটবল খেলা উপভোগ করতে থাকেন, আমরাও যেন তাকে খেলতে দেখে আনন্দ পেতে থাকি, এবং সেই সিদ্ধান্তই নেবেন যা তার কাছে সঠিক বলে মনে হয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews