২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কানাডিয়ান সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ এর তথ্যে এটি তুলে ধরা হয়।

এই অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ অর্থনীতিতে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলবে।

আইএমএফের পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে।

ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

​একই সময়সীমার মধ্যে বিশ্ব অর্থনীতি ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যেখানে এক-তৃতীয়াংশের বেশি প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে এশিয়া ও মধ্যপ্রাচ্য।

​২০৩০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩৭.৭ ট্রিলিয়ন ডলার) ও চীন (২৬ ট্রিলিয়ন ডলার)।

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবে জার্মানি (৬.১৭৮ ট্রিলিয়ন ডলার) ও ভারত (৬.১৭৩ ট্রিলিয়ন ডলার)। মাত্র ৫ বিলিয়ন ডলারের ব্যবধানে ভারত জার্মানির খুব কাছাকাছি পৌঁছে যাবে।

​এছাড়া এশিয়ার অন্যান্য দেশের মধ্যে জাপান (৫ ট্রিলিয়ন ডলার) এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্য (৫.১ ট্রিলিয়ন ডলার) অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবে। তবে এই সময়ের মধ্যে রাশিয়ার অর্থনীতি সংকোচনের মুখে পড়তে পারে।

পূর্বকোণ/সিজান/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews