যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এশিয়ায় পরিশোধিত জ্বালানির আমদানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের প্রায় ৯০ ভাগ ব্যবহারকারীর এশিয়া অঞ্চলের। এই দেশগুলোতে দৈনিক আমদানি প্রায় ৪০ লাখ ব্যারেল কমে গেছে। বর্তমানে অধিকাংশ দেশ তাদের মজুত জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

পণ্যবাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যের বরাতে জানানো হয়, আগস্ট মাসে এশিয়ায় পরিশোধিত জ্বালানি আমদানি কমে দৈনিক ৫১ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা জুলাই মাসে ছিল দৈনিক ৫৬ লাখ ১০ হাজার ব্যারেল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে আক্রমণ শুরুর আগের তিন মাসের গড় হিসাব অনুযায়ী এই আমদানির পরিমাণ ছিল দৈনিক ৭০ লাখ ৬০ হাজার ব্যারেল। ফলে বর্তমান ঘাটতির পরিমাণ মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হয়ে যাওয়া জ্বালানি সরবরাহের প্রায় সমান।
উপসাগরীয় দেশগুলোর এশিয়ার চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে। তবে হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত হামলা এবং এশিয়ামুখী জ্বালানি পরিবহনে জাহাজের তীব্র সংকটের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews