নূহের কওম রসুলগণকে মিথ্যে ব’লে প্রত্যাখান করেছিল। যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বলেছিল- ‘তোমরা কি ভয় করবে না (আল্লাহকে)? আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমার অনুসরণ কর। ‘আদ সম্প্রদায় রসূলগণকে মিথ্যে সাব্যস্ত করেছিল। যখন তাদের ভাই হূদ তাদেরকে বলল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? আমি তোমাদের জন্য (প্রেরিত) এক বিশ্বস্ত রসুল। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল- তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর। লূতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল। যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? আমি তো তোমাদের জন্য (প্রেরিত) একজন বিশ্বস্ত রসূল। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর। বনের অধিবাসীরা রসূলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল। যখন শু‘আয়ব তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর।
|| সূরা আশ-শো’আরা: ১০৫,১০৬,১০৭,১০৮,১২৩,১২৪,১২৫,১২৬,১৪১,১৪২,১৪৩,১৪৪,১৬০,১৬১,১৬২,১৬৩,১৭৬,১৭৭,১৭৮,১৭৯ ||

English
The people of Noah denied the messengers When their brother Noah said to them, "Will you not fear Allah? Indeed, I am to you a trustworthy messenger. So fear Allah and obey me. 'Aad denied the messengers When their brother Hud said to them, "Will you not fear Allah? Indeed, I am to you a trustworthy messenger. So fear Allah and obey me. Thamud denied the messengers When their brother Salih said to them, "Will you not fear Allah? Indeed, I am to you a trustworthy messenger. So fear Allah and obey me. The people of Lot denied the messengers When their brother Lot said to them, "Will you not fear Allah? Indeed, I am to you a trustworthy messenger. So fear Allah and obey me. The companions of the thicket denied the messengers When Shu'ayb said to them, "Will you not fear Allah? Indeed, I am to you a trustworthy messenger. So fear Allah and obey me.
|| Surah Ash-Shu'araa: 105,106,107,108,123,124,125,126,141,142,143,144,160,161,162,163,176,177,178,179 ||


Translation reference:
Bangla: Taisirul Quran
English: Saheeh International

* আপনি যদি কুরআন এর পাতায় বিজ্ঞাপন দেখেন তাহলে আপনার app ভার্সন-টি পুরোনো, অনুগ্রহ করে নতুন ভার্শনটি ডাউনলোড করে নিন।


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews