আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা।

প্রায় ৮.৬ মিলিয়ন পাউন্ড মূল্যের এই চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বলা হয়েছে, কিছু খুঁটিনাটি বিষয় এখনও ঠিক করা বাকি থাকলেও মঙ্গলবারের ট্রান্সফার ডেডলাইনের আগেই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেসুসকে দলে নিতে নাপোলিও আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি গত মৌসুমের স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দিচ্ছেন। সোমবারই তিনি মেডিকেল পরীক্ষার জন্য ভ্রমণ করবেন বলে জানা গেছে।

জেসুস ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেন। গানারদের হয়ে তিনি মোট ১২৩ ম্যাচে অংশ নিয়ে ৩২ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২ গোল।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সোমবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে জেসুস দলের সঙ্গে অনুশীলন করেননি।

যখন তাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, জেসুস কি ক্লাব ছাড়ছেন, আর্তেতা সংক্ষিপ্তভাবে বলেন: “ব্যক্তিগত পরিস্থিতি, যাই হোক না কেন, আমার মনে হয় বিষয়টা পরিষ্কার।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews