ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে সপ্তম মার্কিন সেনা হিসেবে ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন এন পেনিংটনের মৃত্যু হয়েছে। ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 

কেন্টাকির গ্লেনডেলের বাসিন্দা পেনিংটন কলোরাডোর ফোর্ট কারসনের ফার্স্ট স্পেস ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড রবিবার এই মৃত্যুর খবর ঘোষণা করলেও তখন তাঁর পরিচয় প্রকাশ করেনি। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, পেনিংটন ২০১৭ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। তাঁর এই আত্মত্যাগকে বীরোচিত বলে অভিহিত করেছেন ইউএস আর্মি স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল শন এ গেইনি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, পেনিংটন তাঁর দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং তাকে সর্বদা বীর হিসেবে স্মরণ করা হবে।

তাকে মরণোত্তর তাকে স্টাফ সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে সামরিক বাহিনী নিশ্চিত করেছে। এদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে কথা বলেন। বর্তমানে এই হামলার ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত চালাচ্ছে মার্কিন প্রশাসন।

সূত্র: দ্য গার্ডিয়ান 

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews