চলতি মাসের শেষ দিকে ঈদুল আজহা। যা কোরবানীর ঈদ হিসেবে পরিচিত। এই ঈদে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানী দিয়ে থাকেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। যে কারণে সারাদেশের খোলা জায়গায় বসে কোরবানীর গরু-ছাগলের হাট। রাজধানী ঢাকায় খোলা জয়াগা পাওয়া মুশকিল। তাই খেলার মাঠ ও রাস্তার উপরই বসাতে কোরবানীর হাট। এই হাটকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল লিগের অন্যতম ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এক অভিনব পোস্টার ছাপিয়েছে। যে পোস্টারে জায়গা পেয়েছেন তাদের স্থানীয় মিডফিল্ডার মো. আরাবি এবং ঘানার ডিফেন্ডার অ্যান্ড্রু কে অ্যাপাউ। শুধু তাই নয়, পোস্টারের উপরের দিকে লেখা রয়েছে ‘হাট হাট হাট
বাফুফে অনুমোদিত গরু ছাগলের বিরাট হাট’। জানা গেছে দি ব্লাক এন্ড হোয়াইট ওয়ারিওর্স নামের এক ইজারাদার এই পোস্টার ছাপিয়ে গরুর হাটের বিজ্ঞাপনে ব্যবহার করছে। যে পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় সমালোচনা করছেন ফুটবলপ্রেমীরা। গরুর হাটের বিজ্ঞাপনে দেশি-বিদেশি ফুটবলারকে ব্যবহার করে কতটা যুক্তিসংগত কাজ করেছে সংশ্লিষ্ট ইজারাদার বা রহমতগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ কেন তাদেরকে এমন কাজ করার অনুমতি দিলো তা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) কাঠগড়ায় তুলছেন ফুটবলবোদ্ধারা।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews