ব্যবহারকারীদের জন্য লাইভ চ্যাট ফিচারটি আরও আকর্ষণীয় ও সহজলভ্য করতে নতুন কিছু সুবিধা যুক্ত করেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’। মঙ্গলবার (৩০ জুন) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আপডেটের ঘোষণা দেওয়া হয়। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, এবারের আপডেটে লাইভ চ্যাটের জন্য অনুবাদ সুবিধা, হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। 

১. অনুবাদ সুবিধা ও বৈশ্বিক যোগাযোগ

নতুন অনুবাদ ফিচারের ফলে লাইভ চ্যাটের আলোচনাগুলো বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের কাছে আরও সহজবোধ্য হবে। এর ফলে ভাষার সীমাবদ্ধতা কাটিয়ে বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ আরও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। 

২. ‘কমিউনিটি চ্যাম্পিয়নদের’ জন্য বিশেষ সুবিধা 

প্লাটফর্মটিতে যাদের শক্তিশালী ফলোয়ার বেস রয়েছে, যারা নিয়মিত সক্রিয় থাকেন এবং কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখেন— এমন ব্যবহারকারীদের ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ হিসেবে চিহ্নিত করেছে থ্রেডস। এখন থেকে এই ক্যাটাগরির সমস্ত ব্যবহারকারী সরাসরি লাইভ চ্যাট শুরু করার সুবিধা পাবেন। 

আরও পড়ুন

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

৩. হোস্টদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ ও কো-হোস্ট সুবিধা

লাইভ চ্যাট আরও সুন্দরভাবে পরিচালনার জন্য এখন থেকে মূল হোস্টের সঙ্গে সর্বোচ্চ ৩ জন ‘কো-হোস্ট’ যোগ দিতে পারবেন। এছাড়া, চ্যাটের শৃঙ্খলা বজায় রাখতে হোস্টরা চাইলে যেকোনো বার্তা সবার জন্য মুছে দিতে পারবেন। 

পাশাপাশি, চ্যাটের ভেতর হোস্টদের মেসেজগুলো যেন আলাদাভাবে হাইলাইট বা নজর কাড়ে, তার জন্য একটি ভিজ্যুয়াল পরিবর্তনের পরীক্ষামূলক কাজ চলছে।

৪. অংশগ্রহণ ও লাইভ চ্যাটের পরিধি

থ্রেডস জানিয়েছে, এই লাইভ চ্যাটে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি, ভিডিও, লিংক এবং ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন। একটি লাইভ চ্যাটে সর্বোচ্চ ১৫০ জন সক্রিয় অংশগ্রহণকারী সরাসরি পোস্ট করার সুযোগ পাবেন। তবে এর বাইরে অন্য ব্যবহারকারীরা ‘স্পেক্টেটর মোড’ বা দর্শক হিসেবে যুক্ত হতে পারবেন। 

দর্শকরা সরাসরি পোস্ট করতে না পারলেও কনটেন্ট দেখতে পাবেন, রিঅ্যাকশন দিতে পারবেন এবং বিভিন্ন পোলে অংশ নিতে পারবেন। 

মোবাইল অ্যাপের পাশাপাশি আগামীতে ডেস্কটপ সংস্করণেও এই লাইভ চ্যাট সুবিধা আনার পরিকল্পনা রয়েছে থ্রেডসের। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখার ফিচারও দ্রুত যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, সাম্প্রতিক এক পরিসংখ্যানে থ্রেডস জানিয়েছে যে, বিশ্বব্যাপী তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ৫০ কোটি বা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। 

সূত্র: সামা টিভি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews