দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার। যে ক্যারিয়ার দর্শকদের কাছে পরিচিতি করেছে, দিয়েছে খ্যাতি, অর্থ, সম্মান। একসময় সেই ক্যারিয়ার ছেড়ে অনেক অভিনয়শিল্পী দূরে সরে যান। তাঁদের কেউ কেউ মনে করেন, অভিনয় করাটা ভুল ছিল, কারও কাছে পাপ। এমন ঘটনায় অভিনয়ের সঙ্গে যুক্ত অনেকেই কষ্ট পান। সম্প্রতি এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

প্রভা বলেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews