ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পাঁচে নামা শারমিন আক্তার। ৩১ বলের ইনিংসে ৩টি চার মারা শারমিন সপ্তম উইকেটে ৭.১ ওভারে ৪২ রান যোগ করেন নাহিদাকে নিয়ে। তাঁর সঙ্গী নাহিদা ২৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া দুই অঙ্কের রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা (২৮ বলে ২৩) ও ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২০ বলে ১৬)।