মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নিয়েছেন বছর খানেক হতে চললো। তবে এর মাঝে গত মাসে তার অবসর ভেঙে ফেরার খবর রটেছিল ক্রিকেটপাড়ায়।

এমনকি ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ খুব করেই চাচ্ছিলেন, মুশফিক ফিরুক তার দলে। যদিও বিষয়টা নিয়ে উচ্চবাচ্য করেননি মুশফিক। তবে শুক্রবার (১৫ মে) সংবাদ সম্মেলনে কথা বলল সেই প্রসঙ্গেই।

শনিবার (১৬ মে) সিলেটে গড়াবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। যেখানে অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছিল। আমি মনে করি বাংলাদেশ টিম এখন ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে আছে এবং ভবিষ্যতেও যাবে, ইনশাআল্লাহ আমার সার্ভিস ওরকম দরকার হবে না।’

মূলত গত বছর ওয়ানডে দল পরপর চারটা সিরিজে হেরে বসেছিল। আর ভালো করতে পারছিল না মিডল অর্ডার। মুশফিককে তাই ওয়ানডেতে আবারো ফেরার প্রস্তাব দেয়া হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews