স্টারলিঙ্ক জানিয়েছে, ভেনিজুয়েলায় দু’টি ভূমিকম্প আঘাত হানার পর তারা সেখানকার ব্যবহারকারীদের এক মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে।
স্পেসএক্সের মালিকানাধীন এ সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই পদক্ষেপের কথা ঘোষণা করে।
স্টারলিঙ্ক বলেছে, তারা দ্রুত স্টারলিঙ্ক টার্মিনাল স্থাপন করে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংযোগ ফিরিয়ে আনার জন্যও কাজ করছে।
এই সংস্থার স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। এছাড়া কখনো কখনো এটি দুর্যোগপূর্ণ অঞ্চলে ব্যবহার করা হয়, যেখানে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে মোবাইল ও ফিক্সড-লাইন পরিষেবা ব্যাহত হয়।
সূত্র: আল জাজিরা