ফরিদপুরের ভাঙ্গায় ১১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভাঙ্গার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাঁজাসহ গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মৌলভীধানাইর গ্রামের মিন্টু ভুইয়ার ছেলে বি এম সাগর হোসেন (৩০)। তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যজন হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার উত্তর আড়পাড়া গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে সজীব মোল্লা (৩২)। তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে সাগরকে এবং সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে সজীবকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার জানান, সাগর খাগড়াছড়ি থেকে গাঁজা নিয়ে নড়াইল যাচ্ছিলেন এবং সজীব কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজাসহ গ্রেফতার হওয়া দুইজনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সোমবার দুই আসামিকে আদালতে পাঠানো হবে।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews