খুলনায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী প্রধান আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার ফরিদপুর জেলার বেয়ালমারী থেকে গ্রেফতার করা হয় আরমানকে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, ফরিদপুর থেকে আটকের পর র‌্যাব দৌলতপুর কার্তিককুলের একটি টং ঘরের ভেতর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের একজন ডিএডি তাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন।

ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আদালত থেকে পুলিশ পাহারায় থানায় নেয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews