দীর্ঘ আড়াই বছর পর ব্রাজিলের ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। এর আগে ক্যাম্পে সবাই নেইমারকে উষ্ণ অভ্যর্থনা দেন। হেড কোচ কার্লো আনচেলত্তির সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছোট-খাটো ব্রিফিং নিতে দেখা যায় ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। ১৭’ই মে ব্রাজিলিয়ান লিগে সান্তোষের হয়ে খেলার সময় কাফ মাসলে চোট পান তিনি। ইনজুরি গুরুতর না হলেও পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের হয়ে ৩১শে মে পানামা এবং ৫’ই জুন মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দলের প্রথম অনুশীলনে মাত্র ২৩ ফুটবলারকে নিয়েই সময় কাটিয়েছেন সেলেসাওদের ইটালিয়ান হেড কোচ।