এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারীদের ফুটবল দিয়ে বাংলাদেশ তাদের মিশন আজ থেকে শুরু করেছে। কিন্তু ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরুটা মোটেই ভালো হলো না। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিকভাবে দারুণ কিছু সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আজ তারা বাংলাদেশের বিপক্ষেও শক্তিশালী ফুটবল উপহার দিয়েছে। জাপানে তারা স্বর্ণপদক জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবে খেলতে এসেছে।

বিরতির আগে বাংলাদেশের জালে তারা সাত গোল দিয়েছে।

ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ং গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের জোড়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং আরও দুই গোল করেন।

বিরতির পর আরো তিন গোল হজম করেছে বাংলাদেশ। রিং সং, জং কুম ও হান জিন হং স্কোরশিটে নাম লিখিয়েছেন।

আগামী বৃহস্পতিবার এই মাঠেই গ্রুপের আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews