পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে।

ঐ প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিন্ধু প্রদেশের সদস্যরা এই প্রস্তাব পাসের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা সেখানে ইরানে অন্যায়ভাবে হামলার নিন্দা জানানোর পাশাপাশি স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, স্কুল ও হাসপাতাল এবং আবাসিক এলাকায় হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সিন্ধু প্রদেশের সংসদ সদস্যরা ইহুবিাদী ইসরায়েলকে দখলদার ও অবৈধ অস্তিত্ব হিসেবেও ঘোষণা করেছেন।

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়ে প্রস্তাবে বলা হয়েছে, এমন পদক্ষেপ জাতিসংঘ ঘোষণার পরিপন্থী এবং আইনের লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নিতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে।

তথ্যসূত্র: রেডিও তেহরান



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews