বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে দিয়ে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াটা ডিফিকাল্ট (কঠিন) হয়ে যাবে একদিন। যদি আমরা ঠিকমতো প্ল্যানিং না করতে পারি।’

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এইবার আমরা যে বাজেট দিয়েছি। এটা ডেভলপমেন্ট অরিয়েন্টেড বাজেট। আবার ট্যাক্স যাতে মানুষের ওপর বেশি না পড়ে সেটারও বাজেট।’

বিদ্যুৎমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না পড়ে।’ তবে বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের জন্য জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

এর আগে সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ড্রাম ট্রাকের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী। মতবিনিময় সভায় ওই উদ্বোধনের জের টেনে তিনি বলেন, ৩০ বছর আগে রাস্তা পরিষ্কারের এমন গাড়ি দেখেছিলাম। এভাবে রাস্তা পরিষ্কার হয়ে চকচক করার দৃশ্য তাকে আনন্দিত করতো।’ সেই পুরনো স্মৃতির টানেই তিনি ট্রাক চালিয়ে উদ্বোধন করেছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী পৌরসভার পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘এসব সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। কারণ, সরকারের প্রকৃত মালিক জনগণ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews