দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে একাধিক যানবাহনের (দু’টি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভি) মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সরকারি অংশীদারী সংস্থা এ তথ্য জানিয়েছে।

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে।

স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার রাত সাড়ে ৯টায় (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা। এছাড়া আরো কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়।

আরটিএমসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশের বেশি কম।

নিহতদের বেশিভাগই পথচারী ছিলেন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews