ডেইলি সিলেট ডেস্ক ::

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে আসার পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এবারের বৈঠকের প্রধান আকর্ষণ জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের উপস্থিতি। সম্প্রতি দলের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরামে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন-রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।

তাদের অন্তর্ভুক্তির পর এটিই হতে যাচ্ছে স্থায়ী কমিটির প্রথম পূর্ণাঙ্গ বৈঠক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews