চুক্তির বিয়ে, তারপর প্রেম
নোরা যখন লুকার বাড়িতে যান, তখন তাঁর মনে প্রেমের চিন্তা নেই। সংসার করার ইচ্ছাও নেই। তাঁর দরকার ছিল কাজ। তাই তিনি এমন একটি চুক্তিতে রাজি হন, যেখানে তাঁর দায়িত্ব লুকার ছেলে লিওর দেখাশোনা করা।
লুকা একজন ক্ষমতাবান মাফিয়া। বাইরে থেকে তিনি কঠোর ও ভয়ংকর। কিন্তু ছেলেকে নিয়ে তিনি চিন্তিত। লিওর জীবনে একজন স্নেহশীল মানুষের প্রয়োজন ছিল। নোরা ধীরে ধীরে সেই জায়গা পূরণ করেন।
শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল শুধু চুক্তির। কিন্তু নোরা ও লিওর মধ্যে মায়া তৈরি হয়। সেই সম্পর্কের কারণে লুকার সঙ্গেও নোরার দূরত্ব কমতে থাকে।
দর্শক জানেন, এই বিয়ে আসল নয়। কিন্তু তাঁদের কৌতূহল থাকে, কখন এই চুক্তি সত্যিকারের ভালোবাসায় বদলে যাবে।