ইউক্রেনে রোববার (২৮ জুন) রুশ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় হামলায় দু‘জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

এদিকে আঞ্চলিক গভর্নর ওলেহ সিনাইহুবভ জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল খারকিভের জিমিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং দু’জন শিশুসহ আটজন আহত হন। খারকিভ অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রাশিয়া প্রায়শই হামলা চালায়।

খারকিভ অঞ্চলের পুলিশ জানিয়েছে, একটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সময় একজন কর্মকর্তা নিহত হন।

রুশ সীমান্ত সংলগ্ন সুমি অঞ্চলের আঞ্চলিক গভর্নর বলেছেন, সীমান্তের কাছের একটি এলাকায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

চার বছরেরও বেশি সময় ধরে চলা এই সঙ্ঘাতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews