ময়মনসিংহের মুক্তাগাছায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।
রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের সহায়তার জন্য মুক্তাগাছা উপজেলার ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম শাহীন, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: শামীম, বাংলাদেশ মসজিদ মিশন মুক্তাগাছা উপজেলার সভাপতি মাওলানা মোস্তাফা রায়হান, বাইতুলমাল সম্পাদক রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।