বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে স্বর্ণের দাম বেড়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

আর এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২ দশমিক ৭০ ডলারে।

গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় পুনরায় গতি পেলে এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে সুদহার হ্রাসের প্রেক্ষিতে বিনিয়োগ বাড়ালে চলতি বছরে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়তে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews