মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। একজন সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকে এভাবে অপমান করার তুমুল সমালোচনা হচ্ছিল।

ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এ ভিডিও ভাইরাল করেছে। 

তার ভাষ্য, ‘শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে, তিনি ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

মাসুদ অরুণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews