তুরস্কে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ৪ শতাধিক বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ দেয়া এক পোস্টে সোবিয়ানিন বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মস্কোর দিকে ৪৩০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে।’

তিনি জানান, ড্রোনগুলোর বেশিভাগই রাজধানী থেকে অনেক দূরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এছাড়া মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় আরও ৩৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews