ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেও এই স্থাপনাটিতে হামলা হয়েছিল। সে সময় স্যাটেলাইট ছবিতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত দেখা যায়। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান জানিয়েছে, নাতানজে অবস্থিত শহীদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ কেন্দ্রে এ হামলা চালানো হয়েছে। সংস্থাটি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অপরাধমূলক হামলা’ বলে বর্ণনা করেছে। তবে এর ফলে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোন খবর পাওয়া যায়নি। তারা আরও জানায়, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা। নাতানজ পারমাণবিক স্থাপনাটি তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইল প্রথম এই স্থাপনায় বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও সেখানে হামলা করে। এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, শনিবার ভোরেও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে- যেখানে বড় বড় তেল স্থাপনা রয়েছে, সেখানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা ২০টি ড্রোন ভূপাতিত করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews