২০০৩ সাল থেকে স্বীকৃত টি-টোয়েন্টি খেলা হচ্ছে। এই ২৩ বছরে বহু ক্রিকেটার খেলে গেছেন এই ফরম্যাটে। তবে কেউই এই রেকর্ড গড়তে পারেননি। যে রেকর্ডটা আজ ছুঁয়ে ফেললেন রশিদ খান।

আফগানিস্তান অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি এই কীর্তি গড়েন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে ম্যাচে। 

দিল্লিতে এই ম্যাচ শুরুর আগে রশিদের ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে তিনি মোহাম্মদ আরফানকে হিট উইকেট করেন। সেটিই ছিল তার ৭০০তম উইকেট।

এই ম্যাচে তিনি প্রথমে ৩.২ ওভার বল করে কোনো উইকেট পাননি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮ ও ৬৯৯ নম্বর উইকেট নেন। এই ম্যাচে তিনি ২০ বলে ১৭ রান দেন। পরে আরফান রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করেন এবং নিজের স্টাম্প ভেঙে ফেলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের দিক থেকে রশিদ অনেক দিন ধরেই সবার ওপরে আছেন। অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো আছেন দ্বিতীয় স্থানে। তার উইকেট ৬৩১টি। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সুনিল নারিন আছেন রশিদের পেছনে। তার উইকেট ৬১৩টি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও রশিদ সবার ওপরে। ৭০০তম উইকেটটি ছিল এই ফরম্যাটে তার ১৯১তম আন্তর্জাতিক উইকেট। তার পেছনে আছেন টিম সাউদি। তার উইকেট ১৬৪টি। এরপর আছেন ইশ সোধি। তার উইকেট ১৬২টি।

বিশ্বকাপের আগে ও পরে সংবাদ সম্মেলনে ৭০০ উইকেট নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘৭০০ উইকেট, যাই হোক এই অর্জন চলতেই থাকবে। আমি মনে কোনো লক্ষ্য রাখিনি যে ৭০০ উইকেট নিয়ে থেমে যাব। না, যখন আমি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলি, তখন শতভাগ চেষ্টা করি। আর দল যখন প্রয়োজন মনে করে, তখন আমি উইকেট নিই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews