ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে উদ্ধার করা রেণু পোনা ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা ট্রাকে তল্লাশি চালিয়ে ৩লাখ ১০ হাজার পিস রেণু পোনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় নেওয়ার পথে রেণু পোনাগুলো জব্দ করা হয়। উদ্ধার করা রেণু পোনার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, অবৈধভাবে সংগ্রহ করা এসব রেণু খুলনায় পাচার করা হচ্ছিল। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews