মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিমানবাহী রণতরীটি অন্তত সাত মাস বা তারও বেশি সময় ধরে ওই অঞ্চলে অবস্থান করবে।

যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউট (ইউএসএনআই)-এর তথ্যের বরাতে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন

বুধবার সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে মার্কিন চিফ অব নেভাল অপারেশনস অ্যাডমিরাল ড্যারিল কডল এবং মাস্টার চিফ পেটি অফিসার অব দ্য নেভি জন পেরিম্যান জানান, ইউএসএস থিওডোর রুজভেল্ট, এর এসকর্ট যুদ্ধজাহাজ এবং ক্যারিয়ার এয়ার উইং-১১ যৌথভাবে এই মিশনে অংশ নিচ্ছে।

তারা আরও জানান, এই বিশাল নৌ-বহরটি জাপানে ঘাঁটি গেড়ে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’-এর স্থলাভিষিক্ত হবে। উল্লেখ্য, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট (5th Fleet) অঞ্চলে প্রবেশ করেছিল।

ইরান-মার্কিন সংঘাত ঘনীভূত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় নিজেদের সামরিক উপস্থিতি শক্ত রাখতে ধারাবাহিকভাবে রণতরী অদলবদল করে পাঠাচ্ছে ওয়াশিংটন। নতুন করে থিওডোর রুজভেল্ট মোতায়েন সেই কৌশলেরই অংশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews