পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজাতুল কুবরা ইমামবাড়ায় গত শুক্রবারের আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত ও কমপক্ষে ১৭০ জন আহত হয়েছেন।

এ হামলায় আউন আব্বাস নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। আব্বাস মাত্র কয়েক সপ্তাহ পরই নতুন জীবনে পা দিতে যাচ্ছিলেন। পরিবারের সদস্যদের জানান, তার বিয়ের প্রস্তুতি চলছিল। খবর জিও নিউজের।

পরিবারের বরাতে প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় আউন মসজিদের পেছনের একটি গেটের কাছে ছিলেন। তখন হামলাকারী গুলি ছুঁড়তে ছুঁড়তে ভেতরে ঢোকার চেষ্টা করলে আউন আব্বাস তাকে থামানোর চেষ্টা করেন।

আউনের ভাই বলেন, সে হামলাকারীকে ধরে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়। আমরা ভীষণ কষ্ট পেয়েছি, তবে একই সঙ্গে গর্বিত যে সে অনেক মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়েছে। হামলাকারী যদি ভেতরে ঢুকতে পারতো, তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।

আউন আব্বাসসহ অন্যান্য নিহতদের জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ইমামবাড়ার প্রবেশপথে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া একটি পরিচয়পত্রের সূত্রে জানা যায় হামলাকারীর নাম ইয়াসির (৩২)। তার বাড়ি পেশাওয়ার। হামলাকারী গত পাঁচ মাস ধরে আফগানিস্তানে অবস্থান করছিল, সেখানে সে অস্ত্র ব্যবহার ও আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেয়, এরপর এই হামলা চালায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews