যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কের ওপর বাণিজ্য চুক্তি হবে আগামী সোমবার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। নির্ধারিত সময়েই অর্থাৎ ৯ ফেব্রুয়ারি এই চুক্তি হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে অবশ্য আগের দিন ৮ ফেব্রুয়ারি। তবে দুই দিনব্যাপী এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত থাকছেন না বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও।

বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্যসচিবের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদক আলাদাভাবে মুঠোফোনে কথা বলে এই তথ্য জেনেছেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রথম আলোকে জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি (বাণিজ্য উপদেষ্টা) ও বাণিজ্যসচিব যাচ্ছেন না। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি দল যাচ্ছে ওয়াশিংটনে। বাণিজ্য মন্ত্রণালয় ৩ ফেব্রুয়ারি দলের সদস্যদের নামে যে সরকারি আদেশ (জিও) জারি করেছে, তাতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews