সিলেটের বিশ্বনাথে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। শুক্রবার রাতে জানাইয়া দক্ষিণ মশুলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের আবদুল মনাফের ছেলে আবদুল মুমিন (৩২) ও জানাইয়া গ্রামের আবদুল মজিদের ছেলে বাহার মিয়া (৪০)। 

পুলিশ সূত্র জানায়, আবদুল মুমিনের বসত ঘরে অভিযান পরিচালনা করে উভয়কেই গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নাম্বার-৩) দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews